আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ায় তাকফিরীদের দলভূক্ত হয়ে যুদ্ধে অংশগ্রহণকারী ২ আযারীর নিহত হওয়ার তথ্য দিয়েছে আযারবাইজান গণমাধ্যম।
নিহতরা হলেন আল-কায়েদার সহযোগী গোষ্ঠী জিবহাতুন নুসরাহ’র সদস্য ‘নামিক আসগারোভ’ ও ‘সুলতান’ ওরফে ‘শামসের আযারী’।
সিরিয়ার সরকার বিরোধীদের চ্যানেলের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেল ‘আইনেস’ জানিয়েছে : আযারবাইজানের এ দুই নাগরিক সম্ভবত সুমাকাইত শহরের বাসিন্দা। তারা সিরিয়ায় আল-কায়েদার সাথে সম্পৃক্ত জিবহাতুন নুসরাহ’র অন্তর্ভুক্ত হয়ে সিরীয় সেনাবাহিনী’র বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল।

আযারী এ চ্যানেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আযারবাইজান হতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া অধিকাংশ লোকই এদেশের উত্তরাঞ্চলীয় কুবা, কুসার, খাচমায, শাকি ও যাকালাতা শহরের বাসিন্দা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে : বেসরকারি এক পরিসংখ্যানের ভিত্তিতে আযারবাইজানের যাকালাতা ও শাকি শহর হতে সিরিয়ায় যুদ্ধরত তাকফিরীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ব্যক্তিদের সংখ্যা ২৫০ এরও অধিক।
